আশরাফুল আলম রাকিব, শ্রীপুর উপজেলা প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর বাজার কেন্দ্রীয় মসজিদে কমিটি গঠন করাকে কেন্দ্র করে বাকবিতন্ডার সৃষ্টি হয়।
শুক্রবার জুমার নামাজের পর নয়নপুর কেন্দ্রীয় মসজিদে ১৩ আগষ্ট শুক্রবার ঘটনাটি ঘটে।
মসজিদের বর্তমান কমিটি ভেঙে নতুন করে কমিটি গঠন করতে গেলে উপস্থিত মুসল্লিরা প্রতিবাদ করলে কমিটি গঠন না করেই ফিরে যেতে হয় গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ সংশ্লিষ্ট নেতাকর্মীদের।
বর্তমান মসজিদ কমিটির সভাপতি হাজী ইয়াকুব আলী সরকার বলেন, ১৯৮৩ সাল থেকে মসজিদ প্রতিষ্ঠার পর থেকে মসজিদের যত ধরনের উন্নয়ন হয়েছে সব গুলো আমরা করেছি। হঠাৎ করে গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজাহারুল ইসলাম তালুকদার জোর পূর্বক আমাদের বর্তমান মসজিদ কমিটি ভেঙে আহবায়ক কমিটির করার ঘোষণা দিলে মসজিদের বেশির ভাগ মুসল্লী প্রতিবাদের ঝড় তোলে। এতে করে উভয়পক্ষেই বাকবিতন্ডায় লিপ্ত হয়। পরবর্তীতে মসজিদের কমিটি গঠন না করে মুসল্লীদের তোপের মুখে পুলিশের সহায়তায় মসজিদ থেকে বেড় হয়ে যায়।
গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আজাহার হোসেন তালুকদার বলেন, সরকার দলীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ এবং মাদ্রাসা যেকোনো ধরনের অসঙ্গতি দূর করতে আমার দায়িত্ব রয়েছে। এর ধারাবাহিকতা মুসল্লীদের দাবির পরিপেক্ষিতে এই মসজিদের বর্তমান কমিটি ভেঙে দিয়ে আহবায়ক কমিটি গঠনের প্রস্তাব করি। এতে করে তারা ক্ষিপ্ত হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই সালাউদ্দিন রাসেল বলেন, মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে একটি সংঘর্ষে ঘটনা ঘটার সম্ভবনা খবর আগেই আমাদের কাছে ছিলো। তাই দুপুর ১২ টা থেকে মসজিদে পাশে অবস্থান করছিলাম। এরপর নামাজ শেষে আলোচনা শুরুর সাথে সাথে দু’পক্ষই উত্তেজনা শুরু করলে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিকে মসজিদ থেকে নিয়ে চলে যায়। এরপর সকল মুসল্লীগণ মসজিদ থেকে বেড় হয়ে যায়।
শ্রীপুর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন বলেন, মসজিদে নামাজের পর কমিটি গঠনের আলোচনা শুরু হয়। এতে সামান্য কথা কাটাকাটি হয়েছে। পরবর্তীতে সকলকে বুঝিয়ে শান্ত করা হয়েছে। এবিষয়ে আলাপআলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।