মুন্সীগঞ্জ প্রতিনিধি :
বালুবাহী (বাল্কহেড) এর ধাক্কায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর ব্রিজের মাঝ পিলারের নিচের অংশে ফাটল দেখা দিয়েছে । যে কোন মুহুর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
জানায়ায়, বৃহস্পতিবার ১২ আগস্ট ভোর ৪ টায় দিকে নতুন ভাষানচর ব্রিজের মাঝ পিলারের সাথে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ব্রিজের পিলারের নিজের অংশে ফাটল দেখা দেয়। প্রত্যক্ষদর্শী নতুন ভাষানচর গ্রামের কামাল হোসেন (৪৫) জানান, ভোরে নদীতে মাছ ধরতে ব্রিজ সংলগ্ন নদীর পাড়ে আসলে হঠাৎ বিকট আওয়াজ শুনতে পাই। দেখি বিরাট একটি বালু ভর্তি বাল্কহেড ব্রিজে জোরে ধাক্কা মারে। আমার ডাক-চিৎকারে লোকজন এগিয়ে আসলে বাল্কহেডটি পালিয়ে যায়।
স্থানীয় টিপু সুলতান জানান সকালে ফজর নামাজ পরতে এসে শুনতে পাই ব্রিজের পিলারে বালু ভর্তি বাল্কহেড ধাক্কা দিয়ে ফাটল সৃষ্টি করে পালিয়ে গেছে। ড্রেজারে বালু দিতে প্রতিদিন এই খাল দিয়ে বড় বড় বাল্কহেড চলাচল করে। এই ব্রিজ দিয়ে প্রতিনিয়ত ভারি ভারি যানবাহন চলাচল করে এছাড়াও প্রতিদিন এই ব্রিজ দিয়ে প্রায়াই ২০ হাজার লোক যাতায়াত করে । উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই ব্রিজটি যেন দ্রুত মেরামত করেন। লতব্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মো: জসিম উদ্দিন জানান, ভোর রাতে বালু বোঝাই বাল্কহেড ব্রিজের পিলারে সজোরে ধাক্কা দিলে , ব্রিজের মাঝ পিলারে ফাটল সৃষ্টি হয়, যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। উপজেলা প্রকৌশলী শোয়াইব বিন আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি, ঘটনা নিশ্চিত হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগামীতে অবৈধ ভাবে বাল্কহেড যাতে চলাচল করতে না পারে সেই বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করবো।