আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সিংগাইরে মোটর-সাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত : আহত-১

নিজস্ব প্রতিনিধি (সিংগাইর):

মানিকগঞ্জের সিংগাইরে মোটরসাইকেল আরোহী রাহাত ওরফে শুভ (২২) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আব্দুস সালাম (২১) নামে একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঋষিপাড়া বাসস্ট্যান্ডের নিকটে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত রাহাত উপজেলার গোবিন্দল-কৃষাণ পাড়া গ্রামের মাওলানা ইউসুফ মোল্লার পুত্র। আহত আব্দুস সালাম (২১) একই গ্রামের আয়ুব আলীর পুত্র ও নিহতের চাচাত ভাই। নিহত রাহাত স্থানীয় একটি কলেজের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ আগস্ট) সাড়ে ১২টার দিকে রাহাত ওরফে শুভ তার চাচাতো ভাই আব্দুস সালামকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে মানিকগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে উপজেলার ঋষিপাড়া বাসস্ট্যান্ডের নিকটে পৌঁছলে বেপরোয়া গতিতে ছুটে আসা সিএনজির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাহাতের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সালামকে উদ্ধার করে স্থানীয় সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

সিংগাইর থানার এসআই জহিরুল হক বলেন, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ