আশরাফুল আলম রাকিব, শ্রীপুর উপজেলা প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন ধামলই গ্রাম থেকে আপেল নামে এক গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
আজ বিকালে ধামলই গ্রাম থেকে লাশ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশ।
কাওরাইদ ইউনিয়ন ৬নং ওয়ার্ড সদস্য মো. শফিক হায়দার গণমাধ্যম কে জানান, সে পাশ্ববর্তী উপজেলার জামিরদিয়া মাস্টার বাড়ি এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতো। প্রতিদিনের মতো অফিস থেকে ফিরে রাতে খাওয়াদাওয়া শেষে নিজের ঘরে ঘুমাতে যায়। অনেক বেলা হয়ে গেলেও ঘরের দরজা না খুলাতে পরিবারের সদস্যরা ঘরের চালের টিন কেটে তাঁর মরদেহ দেখে পুলিশে খবর দেয়। তিনি আরও জানান, রাতের কোন এক সময় গলায় রশি দিয়ে ঘরের আঁড়ালের সাথে বেঁধে ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আত্নহত্যার কারণ এখনো জানা যায়নি।