বিশেষ প্রতিনিধিঃ
সাভার পৌর সভার দক্ষিণ জামসিং এলাকার মৃত আব্দুল বেপারীর ছেলে আব্দুল মোতালেব (৫৫) ও তার পরিবার একই এলাকার মৃত কদম আলীর ছেলে নূরু হোসেনের মিথ্যা মামলা, প্রাণনাশের হুমকি, সন্ত্রাসী হামলা সহ নানা রকম নির্যাতনের শিকার বলে অভিযোগ করেন। এছাড়াও তিনি অভিযোগ করেন এই ব্যাপারে সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে।
এব্যাপারে আব্দুল মোতালেব বলেন, আমি পরিবার নিয়ে সুখে শান্তিতে এলাকায় বসবাস করতে ছিলাম। কিন্তু একদিন নূর হোসেনের স্ত্রী আমার সহধর্মিণীর কাছে আমার মেয়েকে সৌদি পাঠানোর প্রস্তাব করলে, আমি ও আমার স্ত্রী আমার মেয়েকে সৌদি পাঠানোর সিদ্ধান্ত নিয়ে নূর হোসেন কে ২৫০০০০/= ( দুই পঞ্চাশ হাজার ) টাকা দেই। ৪/২/২০২১ তারিখে আমার মেয়েকে তারা ফ্লাইটের কথা বলে নিয়ে যায় কিন্তু তারা আমার মেয়েকে সৌদি না পাঠিয়ে অজ্ঞাত কোন একদেশে পাচার করে দেয়। তারপর থেকে আমার মেয়ের সাথে আমাদের কোন যোগাযোগ থাকে না। বিভিন্নভাবে আমরা জানতে পারি আমার মেয়েকে ভারতে পাচার করে দেওয়া হয়েছে। এই ব্যাপারে নূর হোসেন কে চাপ প্রয়োগ করলে ভারতে থাকা নূর হোসেনের মেয়ের মাধ্যমে খুব অল্প সময়ের জন্য আমার মেয়ের সাথে যোগাযোগ করিয়ে দেয়। এত অল্প সময় কথা বলতে দেয় তাতে আমার বুঝতে অসুবিধা হয় যে আসলেই এটা আমার মেয়ে কিনা। তারপর থেকে আমার মেয়ের সাথে যোগাযোগ করতে চাইলে নূর হোসেন আর যোগাযোগ করিয়ে না দিলে, আমি আমার মেয়েকে ফেরত আনার জন্য তাকে অনুরোধ করি। নূর হোসেন আমার কাছে মেয়েকে ফেরত আনতে আরো ৫০০০০/= (পঞ্চাশ হাজার টাকা) দাবি করে এবং আমি তাকে ৫০০০০/= (পঞ্চাশ হাজার টাকা) দেই কিন্তু এরপর আবার ১/০৩/২০২১ তারিখে নূর হোসেন আরো ১০০০০০/= (একলক্ষ টাকা) দাবি করে আমি তা দিতে অপারগতা প্রকাশ করে তাকে চাপ প্রয়োগ করলে তাতে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে বিভিন্ন রকম হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখাতে থাকে। একপর্যায়ে ২০২১ সালের মার্চ মাসে আমি আইনের আশ্রয় নিয়ে মামলা করি। এতে তিনি মিমাংসার কথা বলে সুকৌশলে আমার মামলা থাকা অবস্থায় আমার পুরো পরিবারের নামে একটি মিথ্যা মামলা করে আমাকে ও আমার স্ত্রীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। আমরা জামিনে এসে এর প্রতিবাদ করলে আব্বাস আলী আমাদের কাছে ৫ লক্ষ টাকা দাবি করে মীমাংসা করে দেওয়ার জন্য। কিন্তু এতে আমি রাজি না হওয়াতে নূর হোসেন আবারও আমার পরিবারের নামে অভিযোগ করেন ও আমাদের উপরে বিভিন্ন রকম নির্যাতন চালিয়ে থাকে এবং আমাদেরকে এলাকাছাড়া করা সহ প্রাণনাশের হুমকি দেয়। আমাদের মিথ্যা মামলায় ফাঁসানো ও সকল কাজে নূর হোসেন কে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে সাভার পৌরসভার নূর হোসেন সম্পর্কে তার বোনজামাই।
এখন সরকারের কাছে আমার আকুল আবেদন যেকোনোভাবে আমি আমার মেয়েকে ফেরত চাই এবং আমার নামে যে মিথ্যা মামলায় অভিযোগ করা হয়েছে তা থেকে মুক্তি চাই।