আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে বসুন্ধরার উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সাভারে কর্মহীন, নিম্ন আয়ের দরিদ্র মানুষের মাঝে উপহার সামগ্রী (ত্রান) বিতরন করা হয়েছে। করোনায় দেশের বিপর্যস্ত অবস্থায় এই উপহার পেয়ে মুখে হাঁসি ফুটেছে বসুন্ধরার সুবিধা পাওয়া এসকল অসহায় মানুষদের মুখে।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকালে সাভারে নামা বাজার চাউল পট্রি এলাকার করোনা ভাইরাস মোকাবেলায় চলমান লকডাউনে কর্মহীন নিম্ন আয়ের দরিদ্র শ্রেনীর মানুষের মাঝে এসব উপহার (ত্রান)সামগ্রী বিতরন করা হয়।

এসময় তাদের মাঝে ১২০ জন কর্মহীন মানুষের মাঝে ১০ কেজি চাল, এক কেজি ডাল, তেল এক কেজি, এক কেজি লবন, দুই কেজি আলু ও দুই কেজি আটা দেয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে এই খাদ্য সহায়তা দেওয়া হয়।

১২০ মধ্যে বসুন্ধরার এই উপহার সামগ্রী পেয়েছেন শাহাজুল ইসলাম, এমদাদ হোসেন, সাত্তার মিয়া ও আবুল হোসেন। তাদের সবার মুখে যেনো কিছু সময়ের জন্য হলেও মুখে হাঁসি এসেছে।

মুদির দোকানি সাত্তার মিয়ন জানান, তার সংসারে ৬ জন মানুষ। করোনার জন্য লকডাউনে দোকান বন্ধ। টানা কয়েকদিন দেকান বন্ধ কোনো কাজ করতে পারেনি তিনি। পুঁজি যা ছিলো ধীরে ধীরে শেষ করে ফেলেছে। আজ বসুন্ধরা গ্রুপের সহায়তায় পেয়ে তার কপালের চিন্তার ভাজ চলে গিয়ে মনের আনন্দে মুখের দুই পাশে হাঁসি দেখা গেছে। তিনি বলেন, ঘরে বসে থাকলে কি আর পুঁজির টাকাও থাকবো। তাই গত দুই তিনদিন খুব কষ্টে গেছে। আসলেই আমরা কষ্টে আছি কিন্তু দেখার কেউ নেই। আজকে আপনারা চাল-ডাল-আটা দিলেন। রাতে দুইটা ভালো মন্দ খেতে পাবে সবাই। অনেক ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে হাজার শুকুর। বসুন্ধরা গ্রুপের মালিকের ভালো করুক। তারে আরো দেক। আমাদের দেওয়ার মতো আরো সামর্থ্য দেক।

উপহার সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার নামা বাজার ব্যবসায়ী নেতা ও ঘোষ এন্ড সন্স মালিক মহেন্দ্র চন্দ্র ঘোষ। তিনি বলেন, দেশব্যাপী বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা কার্যক্রম শোককে শক্তিতে পরিণত করার চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করেন তিনি।

এসময় বিশেষ অতিথি হিসাবে ছিলেন-মোল্লা এন্টার প্রাইজে মালিক মোঃ হারুন মোল্লা, রহমান এন্টার প্রাইজের মালিক হাজি আব্দুর রহমান , দি সাভার এন্টার প্রাইজের মালিক পংকজ কুমার শাহা , বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাষ্টস লি: ও বসুন্ধরা ফুড এন্ড বেভারেজ ইন্ডাষ্ট্রিজ লি: এর কর্মকর্তা এনায়েত হোসেন, আর এসএম শামিম রাজাসহ অন্যরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ