আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

পদ্মা সেতুর পিলারে আবার ধাক্কা ফেরির ধাক্কা

মো: আহসানুল ইসলাম আমিন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : 

দুই সপ্তাহ যেতে না যেতে মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় পদ্মা সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে আবারও ধাক্কা লেগেছে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের। এ সময় ওই ফেরিতে থাকা ২০ যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, মাদারীপুর জেলার বাংলাবাজার ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে আসছিল ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। সোমবার ৯ আগস্ট সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে ফেরিটি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আঘাত হানে। এ সময় ফেরিতে থাকা ২০ যাত্রী আহত হয়েছেন।

এ ব্যাপারে মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জাকির হোসেন বলেন, বাংলাবাজার ঘাট থেকে আসার পথে ফেরিটি সেতুর ১০ নম্বর পিলারে আঘাত হানে। এ সময় ফেরির কয়েকজন যাত্রী আহত হন। ফেরিতে থাকা একটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়। ফেরিতে লম্বা ফাটল দেখা গেছে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (সার্বিক) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, আমিও বিভিন্ন মাধ্যমে সেতুর সঙ্গে ফেরির ধাক্কার খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে বলতে পারব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ