আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

পটুয়াখালী ছাত্রলীগ নেতা রাকিব হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 

মোঃ সাইফুল আলম নীরব,নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলাধীন মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম এর হত্যাকারী ও মদদ দাতাদের দ্রুত গ্রেফতার ও ফাসির দাবিতে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে আজ রোজ রবিবার সকাল ১০ টায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান সিকদার,পটুয়াখালী সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃজাহিদুল ইসলাম জাহিদ ও পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল বশার আরজু।এসময় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।
মানববন্ধন কর্মসূচির সময় ছাত্রলীগ নেতারা বলেন, রাকিব এর হত্যাকারীকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে । বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া ছাত্রসংগঠন ছাত্রলীগের কোনো কর্মীর উপর অন্যায় অবিচার হলে সেটা আমরা মেনে নিব না।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ