আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে ২০ মামলায় ১ লক্ষ ২২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে লকডাউনের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা অপরাধে ধামরাই বাজারের রোমানা ইলেকট্রনিক দোকানসহ ১ লক্ষ ২২ হাজার ৮শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ২০টি মামলা করা হয়েছে।

শনিবার (০৭ আগষ্ট) ধামরাই বাজারের রোমানা ইলেকট্রনিক এর মালিক কে ১ লক্ষ ১৫ হাজার টাকা ও ধামরাইয়ের বিভিন্ন জাগায় দোকান খোলা রাখা ও মাস্ক ছাড়া পথচারীদের ঘুরাফেরার অপরাধে ৭ হাজার ৮শত টাকা জরিমানা ও ২০টি মামলা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট শেখ নূরুল আলম।

লকডাউন বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট শেখ নূরুল আলম এর নেতৃত্বে ধামরাই বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে একাধিক দোকান ও প্রয়োজন ছাড়া ঘুরাঘুরির করার অপরাধে এসব জরিমানা করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ১ লক্ষ ২২ হাজার ৮শত টাকা জরিমানা করেন। এছাড়াও ২০টি মামলা করেন লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট শেখ নূরুল আলম জানান, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সারা দেশে কঠোর লকডাউন পালন করা হচ্ছে। লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে আমরা উপজেলা প্রশাসন সারাক্ষণ মাঠে কাজ করে যাচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ