আশরাফুল আলম রাকিব, প্রতিনিধি শ্রীপুর :
গাজীপুরের শ্রীপুরে দুটি স্বেচ্ছাসেবী সংগঠন কে অক্সিজেন সিলিন্ডার, মাস্ক ও হ্যান্ডগ্লাপস বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে এসব সামগ্রী প্রদান করা হয় বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লি: এর উদ্যোগে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম।
শ্রীপুর স্পেশাল রেসপন্স টিম(এসআরটি) ও শিতল নামক দুটি সামাজিক সংগঠন কে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সরবাহ করার জন্য ৬ টি অক্সিজেন সিলিন্ডার ১ হাজার মাস্ক ও হ্যান্ডগ্লাপস বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লি: এর মাওনা শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট মো: জাবেদ মিয়া। শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন ও সিনিয়র সাংবাদিকগন।
এবং শ্রীপুর এসআরটির সদস্যরা।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বে যারা রয়েছেন তারা অনেক মহৎ কাজ করছেন। পরোপকার করার মানসিকতা নিয়েই তারা সংগঠন তৈরি করেন। আমরা আপনাদের পাশে আছি। বিত্তশালীদের এগিয়ে আসার জন্য আহবান জানান।