আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

বালিয়াকান্দিতে সরকারি ঘরের আশায় – হতদরিদ্র আলীর পরিবার

জাকির হোসেন বালিয়াকান্দি প্রতিনিধি:

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় সরকারি ঘরের আশায় আজ ও চেয়ে আছে হত দরিদ্র পঙ্গু আলীর পরিবার।
হতদরিদ্র আলী উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী ঠাকুর পাড়া গ্রামে নিজের সামান্য একটু জমিতে কোন মতে মাথা গোজার ঠাই করে দুই ছেলে স্ত্রী ও নাতি পুতি নিয়ে বসবাস করেন। নিজে ও সন্তানদের জন্য বসবাসের জন্য রয়েছে তিনটি পাট কাঠির বেড়ার ঘর একটু বৃষ্টি হলেই ভিজতে হয় তাদের। এ বিষয়ে ঐ হতদরিদ্র পঙ্গু মহম্মদ আলী জানান, আমি দিন মুজুরের কাজ করে কোন মতে সংসার চালাতাম ৪ বছর পূর্বে এক দূর্ঘটনায় আমি পঙ্গু হয়ে কর্মহীন অবস্থায় বাড়ীতে পরে আছি। সংসারের বোঝা টানতে আমার স্ত্রী কে দিনমুজুরের কাজ করতে হয়। সংসার চলেনা ভালো মত ঘর দিব কি ভাবে। মহম্মদ আলীর বড় ছেলে আরশেদ বলেন আমি দিনমুজুরের কাজ করে আমার স্ত্রী ও তিন কন্যা কে নিয়ে অভাব অনোটনের মধ্যে দিন কাটাই সরকারের পক্ষ থেকে তেমন কোন অনুদান আমরা পাইনা। আমার ছোট ভাই রাসেল কেও তার পরিবারের পাঁচ সদস্য নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। ভালো ঘর দেবার সামর্থ্য না থাকায় | একটু ঝড় বৃষ্টিতে অনেক কষ্ট পোহাতে হয়। জনপ্রতিনিধিরা আশ্বাস দিয়েছন সরকারি ঘরের বরাদ্ধ আসলে তোমাদের ঘর দেওয়ার ব্যাবস্থা করা হবে | আজও আমরা সরকারি ঘর পাবার আসায় বুক বেধে আছি।
নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান আলী বলেন, আমার এই বিষয়টা জানা ছিল না। আজকে আপনাদের কাছ থেকে জানলাম ভবিষ্যতে বরাদ্দ আসলে আমি অবশ্যই তাদেরকে ঘর প্রদান করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ