আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে আবাসন প্রকল্পের নামে সংখ্যালঘুর জমি দখল গ্রেফতার ১১

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে সংখ্যালঘুর জমি দখল করে আবাসন প্রকল্প গড়ে তোলার অভিযোগে ১১ জন কর্মকর্তা-কর্মচারীকে আটক করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পর একাধিক ভুক্তভোগী আবাসন প্রকল্পটির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেল তিনটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানা পুলিশ পরিদর্শক ( অপারেশন) নির্মল কুমার দাস। এর আগে গেল রাতে আকশিরনগর আবাসন প্রকল্পের অফিস থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আকসির নগর আবাসন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলামের খালাতো ভাই সোহাগ মিয়া(২৩) আমিনুল ইসলাম (৩৮), সুজন হোসেন(২২), নাছির উদ্দীন (৩৭), শফিকুল ইসলাম (২৮), রাসেল (২২), সাইফুল ইসলাম (৩৪), আলমগীর হাওলাদার (৩১), নান্নু শেখ (২৩), মাসুদ রানা (১৮) ও মোঃ হোসাইন (৩৩)।

ভুক্তভোগীরা জানান, কুল্লা ইউনিয়নের মামুরা এলাকায় কাইজারকুন্ড, মাখুলিয়া, সাস্তাপুর, সীতি ও সাচনা মৌজায় কৃষি জমিতে বালু ভরাট করে আকসির নগর নামের একটি আবাসন প্রকল্প গড়ে উঠেছে। এই এলাকার কৃষি জমি প্রকল্পটি কিনে নিয়ে বালু ভরাট করে। ক্রয়কৃত জমির পার্শ্ববর্তী জমিতেও বালু ভরাট করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তার বিরুদ্ধে কথা বললেই ডজন ডজন মামলা দিয়ে হয়রানি করে।

পুলিশ সূত্রে জানা যায় , জেলা পুলিশ সুপারের নির্দেশে তাদের আটক করা হয়েছে। কাইজারকুন্ড, মাখুলিয়া, মামুরা, বড় কুশিয়ারা এলাকার বাসিন্দাদের কৃষি জমি ক্রয় করে বালু ভরাট করে আবাসন প্রকল্প গড়ে তুলেছে বলে অভিযোগ রয়েছে। প্রকল্পটির মালিক সাভারের ব্যাংক কলোনির তৌহিদুল ইসলাম গং।

ভুক্তভোগী বদরুল সরদার বলেন, আকসির নগর আবাসন প্রকল্পের র্কতৃপক্ষরে কথা না শুনলে এবং যারা তার অন্যায় কাজের প্রতিবাদ করছে তাদের বিরুদ্ধেই মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

আকসির নগর আবাসন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলামকে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক ( অপারেশন) নির্মল কুমার দাস বলেন, আকসির নগর আবাসন প্রকল্পের বিরুদ্ধে কয়েকটি মামলা করেছেন এলাকাবাসী। সেই অভিযোগের ভিত্তিতে ১১ জনকে গ্রেফতার করে আদালকে পাঠানো হয়েছে। আরো যদি কেউ অভিযোগ করে সেটা তদন্ত করে মামলা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ