আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাস চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ

হবিগঞ্জের নবীগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে সুমন দাশ (৩০) নামের এক বাস চালকের মৃত্যু হয়েছে।

মৃত সুমন দাশ কালিয়াভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের সঞ্জয় দাশের ছেলে। সে পৌর এলাকার গয়াহরি গ্রামের বিজয় রায়ের মিনি বাস গাড়ি চালক ছিল।

করোনাকালীন সময়ে বাস বন্ধ থাকায় বুধবার (৪ আগস্ট) দুপুরে পৌর এলাকার ছালামতপুর বাসস্ট্যান্ডে তার গাড়ীটিতে কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার ছালামতপুর বাস টার্মিনালে নষ্ট বাসটি ওয়ালডিং মেশিন দ্বারা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশের সাব ইন্সেপেক্টর সুচরিত দাশ লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ মর্গে প্রেরন করেছেন।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ডালিম আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ