আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

মুন্সীগঞ্জে গৃহবধূকে বর্বর নির্যাতন, ভিডিও ভাইরাল পাষণ্ড স্বামী আটক

মো: আহসানুল ইসলাম আমিন, মুন্সীগঞ্জ প্রতিনিধি : 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দাবি করা যৌতুকের টাকা না দেওয়ার কারণে হালিমা বেগম (৩০) নামে এক গৃহবধূকে নির্মমভাবে নির্যাতন করেছে স্বামী মুরাদ শেখ। রবিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামে ওই গৃহবধূকে নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় মাদকাসক্ত স্বামী মুরাদ শেখকে (৪৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে  এলাকাবাসী। গুরুতর আহত গৃহবধু হালিমা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গৃহবধু হালিমাকে নির্যাতনের দৃশ্য গোপনে প্রতিবেশি খাদিজা তার মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে মূহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, হালিমাকে মাটিতে ফেলে চুল ধরে মুখেসহ শরীরের বিভিন্ন জায়গায় ক্রমাগত কিল-ঘুষি মারছে স্বামী মুরাদ শেখ। এভাবে কয়েক মিনিট ধরে বিভিন্নভাবে তাকে মারতে থাকে। হালিমা নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে তাকে আবার ধরে এনে একইভাবে নির্যাতন করতে থাকে মুরাদ শেখ।

স্থানীয় ইউপি সদস্য আবু সাইদ জানান, টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আব্দুল হামিদ বেপারীর মেয়ে হালিমার সাথে ১০/১২ বছর আগে বিয়ে হয় মুরাদ শেখর।  দীর্ঘ দিন যাবত  হালিমাকে মারধর করে আসছে হেলাল শেখের ছেলে  মুরাদ শেখ ,বেশ কয়েক বার পানিতে চুবিয়ে মারার চেষ্টা করেছিলো, গত শনিবার বিচার করে মিলমিশ করে দেয়ার পরেও পাষণ্ড স্বামী মুরাদ শেখ  আজ (রবিবার) সকালে প্রতিদিনের মত মারধর শুরু করলে স্থানিয় মহিলারা বাধা দিলে তাদের কে চাপাতি নিয়ে তেরে আসে। খবর পেয়ে এলাকাবাসীদের সাথে নিয়ে ঘটনা স্থলে থেকে হালিমাকে উদ্ধার করি এবং মুরাদ কে আটকে রেখে  ৯৯৯ এ কল দিয়ে পুলিশ কে খবর দেই । পরে পুলিশ এসে মুরাদ শেখকে থানায় নিয়ে যায়। মাদকাসক্ত স্বামী মুরাদ শেখ কিছু দিন আগে নিজের গর্ভধারিণী মা পারভিন আক্তার (৫৫) কে মারধর করে , ইউপি সদস্য আরো জানান ,  বোন রিয়া (২৪) কে গর্ভবতী অবস্থা কিছু দিন আগে মারধর করে  মাদকাসক্ত ভাই মুরাদ শেখ জানান ইউপি সদস্য।

ভিডিও ধারন কারি খাদিজা জানান, মুরাদ হাতে চাপাতি নিয়ে মার ধর করে এবং কেও ধরতে আসলে তাকে চাপাতি নিয়ে তেরে আসে।

বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান এ,এন হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, আমরা যেখানে মানবঅধিকার হরন হয় সেখানে আমরা তাদের পাশে দাড়াই। আমরা হালিমার চিকিৎসার কথা বলেছি, তার ভাই বলেছে তারা চিকিৎসা করবে। যদি তার উন্নত চিকিৎসার প্রয়োজন হয় আমি সহায়তা করবো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, গৃহবধু হালিমাকে নির্যাতনের দৃশ্য পাশের বাড়ির লোকজন গোপনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। মূহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওতে দেখা যায়, হালিমাকে মাটিতে ফেলে চুল ধরে মুখেসহ শরীরের বিভিন্ন জায়গায় ক্রমাগত কিল-ঘুষি মারছে স্বামী মুরাদ শেখ। এভাবে কয়েক মিনিট ধরে বিভিন্নভাবে তাকে মারতে থাকে। হালিমা নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে তাকে আবার ধরে এনে একইভাবে নির্যাতন করতে থাকে মুরাদ শেখ। তিনি আরো জানান, মাদকাসক্ত মুরাদ শেখ নেশা করবে বলে যৌতুকের টাকার জন্য প্রতিনিয়ত স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন। তিনি পেশায় একজন মাংস বিক্রির কসাই। স্থানীয়দের দেওয়া গৃহবধুকে নির্যাতনের খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ পাঠিয়ে মুরাদকে গ্রেপ্তার করা হয়। গৃহবধু হালিমা বেগমের লিখিত অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সন্ধ্যায় মামলা করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ