কাইয়ুম সুলতান, মৌলভীবাজার প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের আয়োজনে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
১লা আগষ্ট (রবিবার) দুপুর ১২ টায় মৌলভীবাজার কুসুমবাগ এলাকায় এস আর প্লাজার সামনে মাস্ক ও হেন্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শেকুল ইসলাম তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীনা রহমান, মেজর মাহমুদ হাসান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিনুল হক।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাসস প্রতিনিধি ডাঃ ছাদিক আহমদ, প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও এন টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার সৈয়দ উমেদ আলী, প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও দেশ টিভির প্রতিনিধি সালেহ এলাহী কুটি, জেলা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম সেফুল, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সভাপতি খালেদ চৌধুরী, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম এর সহ সভাপতি আমিনুর রশীদ বাবর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও দৈনিক মানবকন্ঠ এর জেলা প্রতিনিধি বেলাল তালুকদার, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম এ রুমান আহমেদ, দীপ্ত নিউজ সম্পাদক দুরুদ আহমদ, কোষাধ্যক্ষ ও দৈনিক নবচেতনা প্রতিনিধি জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক মামুনুর রহমান চৌধুরী মসু, দৈনিক এই বাংলা প্রতিনিধি সুলতানুল ইসলাম, দৈনিক আমাদের কন্ঠ প্রতিনিধি মশাহিদ আহমদ, দেলোয়ার হোসেন তরফদার, আজগর আলী সহ গণমাধ্যম কর্মীরা।