আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

হায়দার গঞ্জে ফুলের সাজে সজ্জিত করে কনস্টেবল আসাদের বিদায়

মোঃ হৃদয় হোসেন রায়পুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হায়দার গঞ্জ পুলিশ ফাঁড়ির কনস্টেবল ২৯৮ জনাব আসাদ সাহেবের বিদায় ।

লক্ষ্মীপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব ড. এ এইচ এম কামরুজ্জামান সাহেবের নির্দেশনায়, হায়দার গঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ কনস্টেবল ২৯৮ জনাব আসাদ সাহেবের অবসরকালীন বিদায় উপলক্ষে, ফুল সাজে সজ্জিত করে, সরকারি গাড়ি যোগে , বাড়ি পাঠানো সহ বিদায় জানানো হয়েছে।

উক্ত অনুষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার মহোদয়ের পক্ষে থেকে , হায়দার গঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অফিসার জনাব মোঃ হাসান জাহাঙ্গীর।

এই প্রথম হায়দার গঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে এমন ভাবে ফুল সাজে সজ্জিত করে পুলিশ সদস্য কে বিদায় জানানো হয়েছে।

কনস্টেবল ২৯৮ জনাব আসাদ সাহেব বলেন আমি দীর্ঘ ৩২ বছর পুলিশের চাকরিতে ছিলাম,
আমার বিদায় বেলা এতো সুন্দর করে ফুলের সাজে সজ্জিত করে সরকারি গাড়ি যোগে , বাড়ি পাঠানো জন্য কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানাই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ