আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

৫ হাজার ইয়াবাসহ চারজন আটক

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার আশুলিয়া এলাকা থেকে প্রায় ৫ হাজার পিস ইয়াবা ও ০১ টি গাঁজার গাছসহ ০৪ জন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৪।

রোববার (০১ আগষ্ট) বেলা ১১ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন।

এরআগে শনিবার (৩১ জুলাই) বিকালে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটকরা হলো- মোঃ জসিম (২৭), আব্দুল্লাহ শুভ (২৮), সবুজ খাঁন (৩২) ও আব্দুল্লাহ (৩৪)। তারা সবাই টাঙ্গাইল জেলার বাসিন্দা।

র‌্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪৭৮৫ পিস ইয়াবা, ০১ টি কাঁচা গাঁজার গাছ, মাদক বিক্রিত নগদ- ৪,৮৪৩টাকা ও ০৭ টি মোবাইলসহ ৪ জন চিহ্নিত মাদক বিক্রেতাকে আটক করা হয়।

র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন বলেন, আসামীরা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ভিন্ন ভিন্ন কৌশলে লোক চক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ আশে-পাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলো। তাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ