নিজস্ব প্রতিবেদক :
কঠোর বিধিনিষেধ লকডাউন অমান্য করে কারখানা চালু রাখার দায়ে সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে কারখানা বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।
বুধবার (২৮ জুলাই) বিকেলে আশুলিয়ার বুড়িরবাজার এলাকার টেক্সট্রিম ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানাকে এ জরিমানা করেন সাভার সহকারি কমিশনার ভুমি (আশুলিয়া সার্কেল) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো: আনোয়ার হোসেন।
তিনি জানান, কঠোর বিধি নিষেধ অমান্য করে ট্রেক্সট্রিম কারখানা কর্তৃপক্ষ কারখানা চালু রেখে শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছিলেন এমন খবরে ওই কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ওই কারখানা কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় আশুলিয়া থানার উপপরিদর্শক আল-আমিন সহ থানা পুলিশের একটি ফোর্স উপস্থিত ছিলেন।