আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সরকারি বিধিনিষেধ শিথিল হলেও থেমে নেই সাভার থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক :

সাভারে করোনা মোকাবেলায় ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশের পক্ষে মসজিদ ভিত্তিক প্রচারণাসহ মাস্ক বিতরণ ও জনসচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করে চলেছেন সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম। সাভার মডেল থানায় যোগদানের পর থেকে জনসচেতনতায় পথসভা, মসজিদে দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করে আসছেন।

শুক্রবার (১৬ জুলাই) এরই ধারাবাহিকতায় দুপুর থেকে সাভার উপজেলা মডেল মসজিদ, রেডিও কলোনি গরু ছাগলরর হাট ও সাভারের ১ নং বেঁদে পল্লিসহ বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে মাস্ক বিতরণ করেন তিনি।

দুপুরে সাভার উপজেলা মডেল মসজিদ, বিকেলে রেডিও কলোনির গুরুর হাট ও সাভারের ১ নং ওয়ার্ড বেঁদে পল্লিতে গিয়ে তিনি বলেন, করোনার সংক্রমন ও করোনা ভাইরাসে মৃত্যু গ্রাম-গঞ্জে ছড়িয়ে পড়েছে, তাই জরুরী প্রয়োজন ছাড়া আপনারা ঘরের বাহিরে বের হবেন না। হাট-বাজার বা চায়ের দোকানে আড্ডা-গল্প করবেন না। জরুরী প্রয়োজন আপনারা ঘরের বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পড়ুন। সকলেই বাসায় ঘন ঘন হাত ধোয়া ও হ্যাণ্ড স্যানিটাইজারের ব্যবহার করুন। সকলেই হ্যাণ্ডশেক ও একে অপরের কাছাকাছি আসা হতে বিরত থাকুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন ও ভীড় এড়িয়ে চলুন। সরকারী বিধি-নিষেধ না মেনে চললে গ্রেপ্তার ও জরিমানার সম্মুখীন হতে হবে। জ্বর, সর্দি ও কাশি হলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে করোনা টেস্ট করুন। আপনারা যার যার সাধ্যমত পুষ্টিকর খাবার (যেমন: ফল-মূল, শাকসবজি, ও লেবু জাতীয় খাবার) বেশী করে খান। করোনা মহামারিতে অসহায়, নিঃস্ব, দরিদ্র ও কর্মহীন লোকদের পাশে দাঁড়ান। সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন। স্বাস্থ্যবিধি ও সরকারি বিধি-নিষেধ মেনে চলুন, নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন। এধরনের কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও বলেন, পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনায় আমরা করোনার সচেতনতায় জোরদার প্রচারণা চালাচ্ছি। লকডাউন কিছুটা শিথিল হলেও স্বাস্থ্যবিধি ভুলে গেলে চলবেনা। সাধারণ মানুষকে আমরা এই ম্যাসেজটাই দিতে চাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন, পরিদর্শক (অপারেশন) আল-আমিনসহ পুলিশ সদস্যরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ