কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি, মৌলভীবাজারঃ
মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে মাছ কিনতে গিয়ে অসাবধানবশত পা পিছলে পড়ে গিয়ে এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়। ঘটনা ঘটে (বৃহস্পতিবার ১৫ জুলাই) ১২ ঘটিকার সময়,মৃতের নাম আব্দুল হক (৪০) সে কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের দক্ষিণ কামদপুর গ্রামের বাসিন্দা।সরজমিন জানা গেছে, সকালে স্ত্রী রেবা বেগম কে নিয়ে মাছ কিনতে বাজারে আসে । সেখানে মাছ কেনার সময় পা পিছরে পড়ে ঘটনা স্থলে মৃত্যু হয।
শমশেরনগর বণিক কল্যান সমিতি সভাপতি আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন স্ত্রী সাথে করে মাছ কিনতে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু হয়।