আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

কাশিমপুরে ফ্ল্যাট থেকে  অর্ধগলিত মরদেহ উদ্ধার

মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি:

গাজীপুর মহানগর ১ নং ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল এলাকার পদ্মা হাউজিং এ আমিনুল ইসলাম খন্দকার বাবুল(৬০) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে নিজ ফ্ল্যাটের বাথরুমে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ১৩ তারিখ সন্ধ্যা থেকে সে নিখোঁজ হয়। সে পদ্মা হাউজিং এ ৪ শতাংশ জমি ক্রয় করে ১৫০০ স্কয়ার ফ্লাটের পাঁচ তলা নির্মানাধিন ভবনের ৩য় তলার টয়লেটে তার মরদেহ পাওয়া যায়। এ সময় তার দেহ ফুলে ওঠেছে। রুমের একপাশে তার চশমা অন্য পাশে টুপি মেঝেতে ছড়িয়ে আছে।
সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বিষ্ণপুর গ্রামের মফিজুল ইসলাম খন্দকার ও মনেশা বেগমের ছেলে। তার তিন সন্তানের মধ্যে দুই ছেলে প্রবাসী ও মেয়ে ১ রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুভাশীষ ধর উপ পুলিশ কমিশনার কোনাবাড়ী (জোন)। এ ব্যাপারে ওসি কাশিপুর মাহবুবে খোদা বলেন ধারনা করা হচ্চে তাকে হত্যা করে টয়লেটে ফেলে রেখে গেছে। পুলিশ জানান তদন্ত চলছে এবং আসামীদের গ্রেফতার এর অভিযান চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ