আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায়  অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় এক বাড়ির কক্ষ থেকে ইউসুফ আলী (৩০) নামের এক পোশাক শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ জুলাই) বেলা ১২ টার দিকে আশুলিয়ার গোরাট এলাকার ইব্রাহিম খানের বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ফরিদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি আশুলিয়ার গোরাট ইব্রাহীম খানের বাড়িতে ভাড়া থাকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী জানান, স্থানীয়রা থানায় খবর দিলে তিনি এসে বন্ধ কক্ষের দরজা ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করে৷ মরদেহটি অর্ধগলিত
দুই-তিন দিন আগে মারা গেছে বলে ধারনা করছেন তিনি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আইনানুগ ব্যবস্থা প্রক্রীয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ