আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন

মোহাম্মেদ শুভ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার (১২ জুলাই) রাতে বড়লেখা পৌর শহরের আলামিন মার্কেটস্থ (অস্থায়ী কার্যালয়ে) জরুরি সভা অনুষ্ঠিত হয়।

আরসিএস মিডায়ার পরিচালক মোঃ বদরুল ইসলাম মনু’র সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে মীম টিভি প্রতিনিধি ত্বপন চৌধুরীকে সভাপতি, সিঃ সহ সভাপতি ভোরের সিলেট ও আরসিএস বাংলা টিভির বড়লেখা প্রতিনিধি মোহাম্মদ হানিফ পারভেজ, সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার বড়লেখা প্রতিনিধি ও বিডি সিলেট নিউজের স্টাফ রিপোর্টার তাহমীদ ইশাদ রিপন এবং সাংগঠনিক সম্পাদক প্রভাত সমাচার নির্বাহী সহ-সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান সহ মোট ১৫ সদস্যবিশিষ্ট (আংশিক) কমিটি গঠন করা হয়েছে।

কমিটির উপদেষ্টা নির্বাচিত করা হয়- বড়লেখা উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর জেহিন সিদ্দিকী, দৈনিক ইনকিলাব প্রতিনিধি সুলতান মাহমুদ খান, আরসিএস বাংলা টিভির পরিচালক বদরুল ইসলাম মনু, দৈনিক মৌমাছি কন্ঠ স্টাফ রিপোর্টার শামছুল ইসলাম ও উদীচী শিল্পী গোষ্ঠী উপজেলা সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র।

কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি দৈনিক বিজয় জেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিডি সিলেট নিউজ প্রতিনিধি আইনুল ইসলাম ও দৈনিক সরেজমিন প্রতিনিধি নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক দৈনিক গণমুক্তি প্রতিনিধি গোলাম কিবরিয়া এবং প্রচার সম্পাদক আগামীর সংবাদ প্রতিনিধি জাহাঙ্গীর আলম শুভ’কে মনোনীত করা হয়।

সদস্য হলেন- নিরাপদ নিউজ প্রতিনিধি মার্জানুল ইসলাম, একটিভ নিউজ প্রতিনিধি ওলিউর রহমান মালন, প্রভাত সমাচার নির্বাহী সম্পাদক কামরান আহমদ, বাংলাদেশ সমাচার প্রতিনিধি অজিত দাস, দৈনিক জয় বাংলা প্রতিনিধি ইকবাল হোসেন মাতাব ও সিএনএন ক্রাইম নিউজ প্রতিনিধি কাজল বাক্তি সহ প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ