আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

তাহিরপুরে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ ও মোবাইলকোর্ট অভিযান

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুরে করোনাভাইরাস পরিস্থিতে সরকার ঘোষিত লকডাউনে ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী তুলে দেওয়া ও করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের ৩৫০টি ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। অন্যদিকে উপজেলার কয়েকটি জনবহুল স্থানে স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা না মানায় ৭টি মামলায় ০৭ জনকে মোট ৭হাজার ৯শত টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মোঃ রায়হান কবির।

এ ব্যাপারে ইউএনও মোঃ রায়হান কবির বলেন, সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাসাধ্য সহায়তা করার চেষ্টা করছে। উনি বলেন, সবাই স্বাস্থ্য বিধি মেনে চলুন, নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ