আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

কাশিমপুর থানার বিশেষ অভিযানে মাদক কারবারি আটক

মেহেদী হাসান,বিশেষ  প্রতিনিধি :

গাজীপুরের কাশিমপুরে মাদকের বিরুদ্ধে অভিযানে ব্যাপক সাফল্য পেয়েছে কাশিমপুর থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় এসআই দিপঙ্কর রায় এর নেতৃত্বে ৬০ বিয়ারের ক্যান সহ ২ জন মাদক বিক্রেতা আটক করিয়া মাদক আইনে কাশিমপুর থানার মামলা নং ৭ তাং-১১/০৭/২১ রুজু কর হয়। অপর এক অভিযানে তিনি ১ জন ইয়াবা বিক্রেতাকে ২৩ পিস্ ইয়াবা সহ এবং মাদক বিক্রির নগদ ৭২০০ ( সাত হাজার দুইশত) টাকা সহ আটক করিলে কাশিমপুর থানার মামলা নং- ৮ তাং-১১/০৭/২১ রুজু করা হয়। তাছাড়াও কাশিমুর থানার মামলা নং-৯ তাং-১২/৭/২১ ধারা-৩৭৯ পেনাল কোড সংক্রান্তে অটোরিকশা চোর চক্রের ১ সদস্যকে চোরাইকৃত অটোসহ আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। এ ছাড়াও এসময় একটি সিআর মামলার পলাতক আসামিকেও গ্রেফতার করা হয় । এ ব্যাপারে ওসি (কাশিমপুর) জানান কাশিমপুর ছিল এক সময় মাদকের আস্তানা। কাশিমপুর থানা হওয়ার পর থেকেই আমরা মাদকের বিরুদ্ধে বদ্ধপরিকর । মাদকের বিরুদ্ধে আমরা সবসময় অভিযান করবো। ওসি মাহাবুবে খোদার নির্দেশনায় উল্লেখিত এসকল অভিযানে নেতৃত্ব দেন কাশিমপুর থানার উপ পুলিশ পরিদর্শক দিপঙ্কর রায়। মাদক, সন্ত্রাসী, চোর-ডাকাত সহ সকল অপরাধীদের বিরুদ্ধে সদা তৎপর তিনি এবং মাদক বিরোধী অভিযানে অ সবচেয়ে বেশি সাফল্যও পেয়েছে তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ