আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনীর সোনাগাজীতে আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ত্রাণ বিতরণ

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধিঃ

আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে সোনাগাজীর প্রত্যন্ত অঞ্চলের অসহায় দুস্থ এবং করোনা কালীন নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিটন। অতিথি হিসেবে ছিলেন নবাবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল হক ‘হক সাব’। এ ছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী প্রবাসী ফোরাম এর উদ্যোক্তা, কাতার প্রবাসী এয়াছিন টিপু। প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, তৈল,ডাল, পেঁয়াজ,আলু ও লবণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যে। সৌদি প্রবাসী, আওয়ামী প্রবাসী ফোরামের ফেনীর সভাপতি মোঃ আলমগীর এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদের রনি জানান, আওয়ামী প্রবাসী ফোরাম ফেনী সদর ও দাগনভূঞা অন্যান্য উপজেলায় পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ করবে বলে জানা যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ