নিজস্ব প্রতিবেদক :
মানব সেবায় নিয়জিত এক প্রান, মহামারি করোনায় থেমে নেই তাদের মানব সেবা। মানুষের দ্বারে দ্বারে গিয়ে সচেতন করছেন সবাইকে। স্বাস্থ্যবিধি ও সরকার ঘোষিত লকডাউন মেনে চলাফেরায় পরামর্শ দিয়ে করোনা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক রিদয় মোল্লা ও ১নং ওয়ার্ড সভাপতি মোঃ জাহিদুর রহমান রবিন।

শনিবার (১০ জুলাই) বিকেলে আশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় মাস্ক বিতরণসহ করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব সকলের মাঝে ছড়িয়ে দেন।
এলাকাবাসী জানায়, আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের কার্যক্রম সত্যিই প্রশংসার। তারা যে বয়স থেকে মানুষের পাশে দাঁড়িয়েছে তা এলাকার জন্য অনেক বড় পাওয়া। তাদের পাশে থেকে এলাকাবাসী হিসাবে সহযোগিতা করার মত প্রকাশ করেন তারা। মহামারী করোনার শুরু থেকে এখন পর্যন্ত মানুষের পাশে থেকে কাজ করছে। তারা যতটুকু করছে এতেই এলাকাবাসী হিসাবে মহাখুশি তারা।
জাহিদুর রহমান রবিন বলেন, আমাকে সব সময় এই সকল ভালো কাজের জন্য উৎসাহিত করেছেন রেজাউল করিম শাওন, রাকিব হাসান রকি, রেদোয়ান মোল্লা, সালমান মোল্লা, সাখাওয়াত হোসেন সাজু, শাওন, আলমগীর ও বিল্লালসহ আরো অনেকে। সবাইকে নিয়েই এগিয়ে যেতে চাই। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, থানার সর্বত্র এমন কাজ পৌছে দিতে চাই। উদ্বুদ্ধ করতে চাই সকলকে।