সুনামগঞ্জ প্রতিনিধি:
চলমান করোনা পরিস্থিতে করোনাভাইরাস সংক্রমণ রোধে, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ এর নির্দেশে উপজেলার হাওর কেন্দ্রিক শ্রীপুর উত্তর ইউনিয়নের প্রতিটি হাটবাজারে, করোনা সংক্রমণ রোধে, জনসাধারণকে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ছোটে চলা এক সাহসী পুলিশ, এ এস আই আলাউদ্দিন।
আলাউদ্দিন উপজেলার সীমান্ত ঘেঁষা ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসাবে কর্মরত আছেন।
প্রতিদিনের ন্যায় আজ শনিবার (১০,জুলাই) করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে উপজেলার প্রত্যন্ত অঞ্চল শ্রীপুর বাজারে করোনা সংক্রমণ রোধে জনসাধারণ কে সচেতনতামূলক পরামর্শ দিতে দেখা যায়।
এসময় উনার সাথে ছিলেন করোনাভাইরাস সংক্রমণ রোধ ও মাদকবিরোধের শ্রীপুর বাজার আহবায়ক কমিটির সদস্য কবির মিয়া, সজিম মিয়া, যুবলীগ নেতা মানিক পাল প্রমুখ এছাড়াও স্থানীয় গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসাবে এ এস আই আলা উদ্দিন দায়িত্ব নেওয়ার পর পরই উনার কৌশলগত অভিযানে এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে, এছাড়াও সীমান্ত এলাকায় যুব-সমাজকে মাদকের ভয়ানক থাবা হতে রক্ষায় রয়েছে তার প্রশংসনীয় ভূমিকা। রয়েছে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে বন্ধুসুলভ আচরণ।
এ ব্যাপারে স্থানীয় সচেতন মহল জানান, উনার সাহসী ও কৌশলী অভিযানে এ অঞ্চলে নেশাখোর অনেকেই পিছু হটতে শুরু করেছে। উনার উল্লেখিত কিছু কাজ সত্যি প্রশংসার দাবিদার। উনার পেশাগত কাজে, সেবাই পুলিশের ধর্ম, পুলিশের এই স্লোগানটি খুঁজে পাওয়া যায়।