জাকির হোসেন বালিয়াকান্দি প্রতিনিধি :
মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” করোনা সংক্রান্তে ঢাকা রেঞ্জ বাংলাদেশ পুলিশের পক্ষে থেকে করোনার সংক্রমণ রোধে জন সচেতনতা বৃদ্ধিতে শুক্রবার জুম্মাবাদ বালিয়াকান্দির বিভিন্ন মসজিদে ব্যাপক প্রচারনা চালিয়েছে বালিয়াকান্দি থানা পুলিশ।
বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ তারিকুজ্জামান আজ জুম্মাবাদ বালিয়াকান্দি কেন্দ্রিয় মসজিদে বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জ ১১ দফা করোনা সচেতনতার প্রচারনা পড়ে শোনান। সেই সাথে বাংলাদেশ পুলিশের পাশাপাশি জনগনকেও সচেতন হওয়ার পরামর্শ দেন। তিনি আরোও জানান, করোনা ভাইরাস ইতিমধ্যে গ্রাম গঞ্জে ছড়িয়ে পড়েছে। তাই জুরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেন।
তিনি আরোও জানান, আমার বিট অফিসারগন অন্যান্য অফিসারদের সাথে নিয়ে বালিয়াকান্দি, নবাবপুর, ইসলাপুর, বহরপুর, নারুয়া, জঙ্গল ও জামালপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদে করোনা ভাইরাস সংক্রমন রোধে আজ শুক্রবার বিভিন্ন মসজিদে প্রচারণা চালিয়েছে। বালিয়াকান্দি থানা পুলিশের সর্বাত্বক সেবা পৌছে দিতে ইতিমধ্যে আমরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রত্যন্ত অঞ্চলেও বিট পুলিশিং কার্যক্রম করে আসছি। যে কোনো ধরনের পরিস্থিতির জন্য জনগনের সহযোগিতা চাই।