আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

প্রতিবন্ধী শিশু ধর্ষণের চেষ্টা, ভুক্তভোগীর বাবাকেই মারধর করলো মাদবর

নিজস্ব প্রতিবেদক :

সাভার ধর্ষণের চেষ্টা  ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগীর বাবাকে মারধর করেছেন আমান নামের এক স্থানীয় মাদবর। এঘটনায় সাভার থানায় অভিযোগ দিলে রাতেই অভিযুক্ত আবুল হোসেনকে (৫০) আটক করেছে পুলিশ।

বুধবার (৭ জুন) রাত ১০ টার দিকে সাভারের উলাইল এলাকার ডিপজল মার্কেটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে মঙ্গলবার (৬ জুলাই) সকালে ধর্ষণের ঘটনা ঘটলে রাতেই আমান নামের ওই মাদবর সালিশের নামে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

অভিযুক্ত আবুল হোসেন ওই এলাকার তেতু মিয়ার ছেলে। তিনি উলাইলের ডিপজল মার্কেটে  মশলার ব্যবসা করতেন। এদিকে স্থানীয় মাদবর আমানের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।

ভুক্তভোগীর বাবা অভিযোগ করে  জানান, তার প্রতিবন্ধী ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা  করে আবুল হোসেন। এঘটনায় স্থানীয় শালিসের নামে দলীয় নেতা আমান আমাকে মারধর করেন। তবে অভিযুক্ত আবুলকেও মারধর করেছেন মাদবর আমান। আমার শিশু সন্তানকে ধর্ষণের চেষ্টা  করলো আবার আমাকেই মারধর করেছে। পরে আজ থানায় অভিযোগ দায়ের করলে প্রধান আসামি আবুলকে আটক করেছে সাভার থানার পুলিশ।

এব্যাপারে মাদবর আমানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক আব্দুর রশিদ জানান, অভিযোগ পাওয়া মাত্র অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে।

এব্যাপারে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) আল-আমীন বলেন, এঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। একই সাথে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ