আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

বালিয়াকান্দিতে স্বাস্থ্য বিধি না মানায় জরিমানা আদা

জাকির হোসেন বালিয়াকান্দি প্রতিনিধিঃ 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের অভিযানে গতকাল বুধবার সকালে মোবাইল কোট পরিচালনা করে ৭টি মামলায় ৩৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলার জামালপুর বাজারে অভিযান পরিচালনা করে স্বাস্থ্য বিধি না মানায় ৭টি মামলায় ৩৫শত টাকা মোবাইল কোটের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। মোবাইল কোট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিায়া সুলতানা। এ সময় বালিয়াকান্দি থানা পুলিশ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা জানিয়েছেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত আদেশ যদি কোন ব্যাক্তি অমান্য করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ