আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রি-মোড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি রিভলবার ও সুটারগানসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, গতকাল রাতে র‌্যাবের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে দুটি অস্ত্রসহ রুহুল শেখ (৩৫) পিতা মৃত মোহন শেখ গ্রাম আতাইকুলা দক্ষিনপাড়া, থানা আতাইকুলা জেলা পাবনা অপরজন আলম মোল্লা (৩৬) পিতা মৃত রিয়াজ উদ্দিন সাং নারিয়া গোদাই, থানা সাথিয়া জেলা পাবনা, কে গ্রেফতার করে কালিয়াকৈর থানায় সোপর্দ করে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ