আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সেনা সার্জেন্টের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সেনাবহিনীর এক সার্জেন্টের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সাজ্জাদ করিম। এর আগে বুধবার দিবাগত রাত ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোঃ মাজহারুল (৪০)। সে চাঁদপুর জেলার কচুয়া থানার পালগিরি গ্রামের বাসিন্দা। নিহত মাজহারুল ঘাটাইল সেনানিবাসে সার্জেন্ট (২০০৮০৯০) হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাতে ঘাটাইল থেকে মোটরসাইকেলে চালিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন মাজহারুল। পথে ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় পৌছলে পেছন থেকে আসা অজ্ঞাত পরিচয় একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভার সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সাজ্জাদ করিম বলেন, সড়ক দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত ব্যক্তি সেনা সার্জেন্ট হওয়ায় তার মরদেহটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তারাই দেখছেন। এছাড়া তাকে চাপা দেয়া অজ্ঞাত পরিবহনটিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ