আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

তাহিরপুরে কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন

সুনামগঞ্জ প্রতিনিধি:

তাহিরপুর উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে ও স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল থেকে দিনব্যাপী উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন বাজার এলাকায় প্রায় ১২ জনকে ১০ হাজার ৪,শ টাকা জরিমানা করা হয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির অভিযান পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন ।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির বলেন, হাওরবেষ্ঠিত তাহিরপুর উপজেলার মানুষজনের মাঝে এখনও জনসচেতনা সৃষ্টি হয়নি। তবে আমরা প্রতিদিন অভিযান পরিচালনা করে মানুষকে সচেতনের পাশাপাশি কঠোর লকডাউন বাস্তবায়নে বিভিন্ন জরিমানাও আদায় করছি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ