আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে একটি বাড়িতে ডাকাতি, স্বর্ণসহ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে অস্ত্রের মুখে হাত-মুখ বেধে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের দাবী, তাদের প্রায় ৭ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা লুট করেছে ডাকাতরা।

বুধবার সকালে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি গ্রামে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান ভুক্তভোগী নজরুল ইসলাম। নজরুল ইসলাম ইটভাটার ব্যবসা করেন বলে জানা যায়।

এর আগে মঙ্গলবার রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ডাকাতরা নজরুল ইসলামের বাড়িতে লুটতরাজ চালায়।

ধামরাই থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) নির্মল কুমার জানান ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছে মামলার প্রক্রিয়া চলছে এবং মালামাল উদ্ধারের অভিযান ও  চলমান  রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ