রনজিত কুমার পাল (বাবু) নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ধামরাইয়ে উপজেলা উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ জুন-২০২১ খ্রীস্টাব্দ) ধামরাই উপজেলা কমপ্লেক্স সংলগ্ন উপজেলা কৃষি গোডাউন চত্ত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরিফুল হাসান এর সভাপতিত্বে রোপা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মিজান সহ অন্যান্যরা।
উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে এ’সময় ধামরাই উপজেলার চার শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে জনপ্রতি রোপা ধান বীজ ৫ কেজি,ডিএপি সার ১০ কেজি,এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি কাজের কৃষকদের প্রনোদনা হিসেবে ২০২১-২০২২ অর্থ বছরের খরিচা-২ মৌসুমে রোপা ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা ধান বীজ ও সার বিতরণ করা হয়ৈছে।