মোঃ সোহেল রানা :
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।এই স্লোগান সামনে রেখে কাজ করে যাচ্ছে চট্টগ্রামের ‘শ্যাডো অব হিউম্যানিটি’ নামক সেচ্ছাসেবী সংগঠনটি। বিভিন্ন প্রয়োজনে অসহায় মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে দেয় সংগঠনটি। চট্টগ্রামে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত জান্নাতুল ফেরদৌসের জন্য গতকাল বড় অঙ্কের একটি আর্থিক সহায়তা দান করে সংগঠনটি। সংগঠনের সকলের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আর্থিক সহায়তা তুলে এই রোগীর চিকিৎসার জন্য সহায়তা করে সংগঠনটি।
নিজের টিউশনির টাকা দিয়ে পরিবার চালাতে সাহায্য করা মেয়েটি নিজেই আজ সাহায্য চাচ্ছেন হাত বাড়িয়ে। তিনিও বাচতে চান।এমতাবস্থায় টাকাটি হাতে পেয়ে তার মা ও ভাই রাফসান হোসেন ‘শ্যাডো অব হিউম্যানিটি’ সংঘের কাছে আবেগ মাখা সুরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগেও সংগঠনটি চট্টগ্রামে অনেক মানবতার নজির গড়েছেন।মাত্র দুই বছরে প্রায় ৬০০ মুমূর্ষু রোগীকে রক্ত দিয়েছে।তাছাড়াও নানা ধরনের সমাজ সেবায় নিজেদের স্বাক্ষর রাখছে সংগঠনটি। সংগঠনের সকল সদস্য যারা এই মহৎ কর্মের সাথে জড়িত আছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনটির সভাপতি মাসুদ করিম।
এভাবেই বেচে থাকুক মানবতা, বেচে থাকুক মানুষ।