আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

সীতাকুন্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

শেখ নাদিম, নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডের সোনাইছড়িস্থ আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত।

আজ (২৭ জুন) রবিবার দুপুর ১২টায় সীতাকুণ্ডের সোনাইছড়িস্থ আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়,আজ ২৭ জুন রবিবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় গেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামুখী লেইনে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মীরসরাই উপজেলার বড়তাকিয়া-খৈয়াছড়া ইউনিয়ন এর মসজিদিয়া গ্রামের মুকবুল আহম্মদ সওদাগর বাড়ীর গোলাম ছন্দানীর পুত্র।কাভার্ডভ্যান এর ধাক্কায় সাইদ মোর্শেদ রনি (৩৫) মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

দূর্ঘটনায় নিহতের দেহ ছিন্নবিচ্ছিন্ন ও মোটরসাইকেলটি (চট্ট মেট্রো-ল-১১- ৯৭৬৩) দুমড়েমুচড়ে যায়।
নিহত মোটরসাইকেল আরোহী মীরসরাই উপজেলার বড়তাকিয়া-খৈয়াছড়া ইউনিয়ন এলাকার মসজিদিয়া গ্রামের মুকবুল আহম্মদ সওদাগর বাড়ীর গোলাম ছন্দানীর পুত্র।

বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মীর নজরুল ইসলাম বলেন , নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে বারআওলিয়া পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।
আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ