আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

কালিয়াকৈরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। রবিবার সকালে কালিয়াকৈর উপজেলার আষাড়িয়া বাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবক কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের গাবতলী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আশিক হোসেন (২৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার নিজ বাড়ি থেকে বের হয়ে নানা বাড়ির উদ্দেশ্যে চাপাইর ইউনিয়নের আশাড়িয়া বাড়ি আব্দুল মান্নানের বাড়িতে যান ওই যুবক। পরে রবিবার সকাল হলে স্থানীয়রা আশিকের মরদেহ কাঁঠাল গাছের সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের ঝুলন্ত লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত আশিক হোসেন মানসিক বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন।

এই ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ভজন চন্দ্র রায় বলেন, নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ