আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ইউনিয়ন ছাত্রলীগকে বিভ্রান্ত করার চেষ্টা, নেতার্মীদের মাঝে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় ইউনিয়ন ছাত্রলীগকে বিতর্কিত করতে ছাত্রদলের নেতাকর্মীদের ফেইসবুকে বিভিন্ন পোস্ট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রলীগের নেতার্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রবিবার (২৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় মোল্লা।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের এক নেতা বলেন, আল আমিন নামের একটি ফেইসবুক আইডি থেকে বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের সাথে জড়িত রিয়াদ পালোয়ানকে আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নবনির্বাচিত সহ-সভাপতি বলে অভিনন্দন জানিয়ে পোস্ট করা হয়। তবে আশুলিয়া ইউনিয়নের কোন কমিটি বিলুপ্ত ঘোষণা কিংবা গঠন করা হয় নি। বিভ্রান্ত ছড়ানোর উদ্দেশ্যে এমন পোস্ট করা হচ্ছে বলে দাবি আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের।

তিনি আরও বলেন, রিয়াদ পালোয়ান ছাত্রদলের রাজনীতি করে কি না জানি না। তবে বিএনপির মিছিলের ছবিতে তাকে থাকতে দেখা গেছে। আর কমিটি না হতেই তারা বিভ্রান্তমুলক পোস্ট করে যাচ্ছে। এর আগেও আওয়ামী লীগের বিভিন্ন ট্রোল ভিডিও তাকে শেয়ার দিতে দেখেছি।

ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় মোল্লা বলেন, আমাদের আগের কমিটিই বহাল রয়েছে। নতুন করে কোন কমিটি হয় নাই। আর আমি বিষয়টি শুনেছি। পরে ফেইসবুকে বিভ্রান্ত না হওয়া, আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা হবে বলে পোস্ট করেছি।

ইউনিয়ন সভাপতি নুরুজ্জামান বলেন, আমাদের এখনও কোন পূর্নাঙ্গ কমিটি হয় নি। কেউ যদি এধররের পোস্ট করে থাকে ফায়দা কিংবা অনুপ্রবেশের টেষ্টা করছে। কারন ছাত্রলীগের নেতাকর্মী হলে অবশ্যই কমিটি গঠনের বিষয়টি জানতো।

এব্যাপারে রিয়াদ পালোয়ানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এসব ব্যাপারে জানি না। ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত আছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনার কাছে যে ছবি আছে সেটি পাঠাতে পারেন। আমি ছাত্রলীগের রাজনীতি করি। তবে কোন পদ-পদবিতে নেই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ