আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সাবেক কাউন্সিলর শামসুল হক মোল্লার জানাজায় হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক :

সাভার পৌরসভা এলাকার ৩ নং ওয়ার্ডের সম্ভ্রান্ত মোল্লা পরিবারের কৃতি সন্তান ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাজী শামসু হক মোল্লা আর নেই।

শনিবার(২৬ জুন) সকাল ১০ টায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি বার্ধক্যজনিত ও রক্তস্বল্পতাজনিত কারণে মারা গেছেন বলে জানিয়েছে তার পরিবার।

তার জামাতা মোঃ মনির হোসেন বলেন, আমার শ্বশুরের রক্ত স্বল্পতা জনিত সমস্যা ছিল। তিনি সুদক্ষ জনসেবক ছিলেন। তার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকান্ডের কথা কেউ ভুলতে পারবেনা।

মরহুমের নামাজে জানাযা বাদ আসর শহীদ মজনু একাডেমী মাঠে অনুষ্ঠিত হয়। তার জানাযায় সাভার পৌর মেয়র হাজী আব্দুল গণি বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

সাভার পৌরসভা গঠনের পর থেকে প্রায় ৩০ বছর ধরে তার পরিবারের সদস্যগণই এই ওয়ার্ডের কমিশনার হিসেবে জনগণের সেবা করেছেন। তার দুই ছেলেও সাভারের কমিশনার ছিলেন। এমনকি বর্তমান ওয়ার্ড কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তাও তারই মেয়ে।

পিতা হারানোর শোকে পাথর কাউন্সিলর মুক্তা সাভারবাসীর কাছে তার পিতার জন্য দোয়া চেয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ