আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে গণধর্ষণের শিকার পোশাক শ্রমিক, আটক ৩

নিজস্ব প্রতিবেদক :

হেমায়েতপুর এলাকায় এক কিশোরীকে (১৬) পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার রাতে তিন যুবকের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি অভিযোগ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন সিরাজগঞ্জের বেলকুচি থানার দেলুয়া মধ্যপাড়া গ্রামের শামীম হোসেনের ছেলে তারেক রহমান (২১), নড়াইল জেলার কালিয়া থানার কালিয়া গ্রামের ফিরোজ কাজীর ছেলে মোঃ রাব্বী (২০) ও অমিত হাসান (২২)। তারা তিনজনই সাভারের হেমায়েতপুর এলাকায় ভাড়া থাকে।

জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরী সাভারের হেমায়েতপুর এলাকায় তার পরিবারের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থেকে জোন বিডি নামে এক পোশাক কারখানায় কাজ করে। সেই সুবাদে একই কারখানাতে কর্মরত রাব্বী ও তারেক রহমানের সঙ্গে তার (কিশোরীর) পরিচয় হয়। গত মঙ্গলবার রাত আটটারদিকে কারখানা ছুটি শেষে বাড়ি ফিরছিল ওই কিশোরী। এ সময় জোরপূর্বক তাকে রাব্বী তার সাভারের জয়নাবাড়ী এলাকায় ভাড়া বাসায় তারেকের সহযোগিতায় তুলে নিয়ে যায়। পরে সেখানে রাব্বী ঘরের বাইরে পাহারা দেয় এবং তারেক ওই কিশোরীকে ধর্ষণ করে। এ সময় অমিত নামে আরও এক যুবক ঘটনাস্থলে এসে ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে ভুক্তভোগী কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনার পর বিষয়টি তার পরিবারের কাছে জানালে বুধবার রাতে ভুক্তভোগীর মা সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সাভার থানা পুলিশ গতকাল হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ