আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

ধামরাইয়ে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রনজিত কুমার পাল (বাবু)নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব, ঐতিহ্য সংগ্রামের ও সাফল্যের ৭২ বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে ঢাকার ধামরাই উপজেলা ও পৌর শাখা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩শে জুন -২০২১) বিকেল সাড়ে চার সময়
ধামরাই পৌরসভার ঢাকা -আরিচা মহাসড়ক সংলগ্ন সিটি সেন্টারে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম খান এর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
এ’সময় আলোচনায় আরো অংশ গ্রহণ করেন ঢাকা জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম রতন,, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন সাকু, ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউপি চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ লাল্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ’সময় বক্তারা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ মুহূর্তে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতা সহ সকল নেতৃবৃন্দদের প্রতি শ্রদ্ধা সহিত স্মরণ করে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আওয়ামী লীগ দেশকে স্বাধীনতা, রাষ্ট্র ভাষা বাংলা, দেশের উন্নয়ন অগ্রগতি সাফল্য সর্বক্ষেত্রে বাংলাদেশের যা কিছু মহৎ অর্জন তা বাংলাদেশ আওয়ামী লীগের অবদান। মানণীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনন্য উচ্চতায় আসিন।বড় বড় মেগা প্রজেক্ট পদ্মা সেতু,সহ অন্যান্য উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। বৈশ্বিক মহামারী করোনা কোভিড-১৯ প্রাদুর্ভাবের সময় উন্নয়ন মূলক কাজ চলমান ছিল। বিশ্বের বড় বড় দেশ যখন করোনার ভয়াবহতায় ভেঙে পড়েছিল তাদের দেশের রাষ্ট্র প্রধানদেন মনোবল, তখন আমাদের প্রিয়নেত্রী মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের সাহস যুগিয়েছে।বলেছে ভয়ের কিছু নাই সরকার আপনাদের পাশে আছে আপনারা স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সতর্কতার সহিত চলুন।অন্ধকারের পর আলো আসবেই। তাছাড়া জনগন ও দেশবাসীর জন্য সরকারি ভাবে নানা সহায়তা অব্যাহত রেখেছেন। দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবেই। ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত দেশে রুপান্তর হবে সে স্বপ্ন আমাদের মানণীয় প্রধানমন্ত্রী দেখিয়েছেন কাজেই এ’স্বপ্নকে বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীদের মূল্যায়ন, তৃনমূল আওয়ামী লীগের কর্মীদের মূল্যায়ন করে দলকে ঐক্যবদ্ধ রেখে সার্বিক কাজ পরিচালনার বিকল্প নেই।
এ’আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ,মহিলা লীগ সহ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ