আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

দোহারে নৌ-পুলিশের অভিযানে অস্ত্রসহ ৭ ডাকাত আটক

শেখ শামিম, দোহার প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে কুতুবপুর নৌ-পুলিশ অভিযান চালিয়ে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে আটক করেছে। সোমবার সকাল ১০ টার দিকে স্থানীয়দের সহায়তায় উপজেলার চরপুরুলিয়া পদ্মানদী থেকে তাদের আটক করা হয়। আটককৃত ডাকাতরা হলো- দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের হাসিরচর এলাকার সামছু শেখের ছেলে হৃদয় শেখ(১৯), ধীৎপুর গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে জাকির হোসেন(২৫), মৌড়া গ্রামের নুর ইসলামের ছেলে মো. সেলিম(৩০), ধুবলী গ্রামের শুক্কুর মোল্লার ছেলে কাউছার মোল্লা(২২), নববাগঞ্জ উপজেলার বারুয়াখালীর রতনপুরের কলিমউদ্দিনের ছেলে এবাদুল(৩০), কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়ার সামছুল হকের ছেলে লিমন হক(২৪), একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মানিক হোসেন। এসময় ডাকাতদের কাছ থেকে একটি পিস্তল ও দেশীয় বিভিন্ন অস্ত্র নৌ-পুলিশ উদ্ধার করে।


স্থানীয় ও নৌ-পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে দোহার কুতুবপুর নৌ-পুলিশের ইনচার্জ শামছুল আলমের নেতৃত্বে পদ্মা নদীর দোহারের চরপুরুলিয়া এলাকায় কুতুবপুর নৌ-পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ডাকাতির সময় স্থানীয়দের সহযোগীতায় ডাকাতির কাজে ব্যবহৃত ট্রলার, পিস্তল ও দেশীয় অস্ত্র সহ ৭ ডাকাতকে আটক করে নৌ-পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ