মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোজের ৪ দিন পর পাশের বাড়ির ডোবা থেকে খিদিরপুর গ্রামের মৃত তমিজউদদীনের ছেলে ৮৬ বছরের বৃদ্ধা আইয়ুব আলী শেখের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার ২০জুন বিকাল ৫ টায় উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামের বিবিসন মন্ডলের মেয়ে রিতা রানী মন্ডলের বাড়িতে নতুন ঘর তোলার সময় ডোবায় লাশ ভাসতে দেখলে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এসআই মোহাম্মদ ইমরান খান । এ-সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান।
স্থানীয় সুত্রে জানাযায় , দীর্ঘদিন যাবত আইয়ুব আলী শেখ মানসিক রোগে ভুগছে গত ১৬ জুন রাতে তিনি নিখোঁজ হন। নিহতের আত্মীয় স্বজনরা বিভিন্ন স্থানে খোজাখুজি করে, না পেয়ে ছোট ভাই শাহিন শেখের ছেলে সেলিম শেখ বাদী হয়ে সিরাজদিখান থানা সাধারণ ডায়েরী করেন যাহার নং ৬৭৬ । নিহত আইয়ুব আলী শেখ ৪ ছেলে ৩ মেয়ের জনক।
এবিষয়ে সিরাজদিখান (সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, ৮৬ বছর বয়সের বৃদ্ধা আইয়ুব আলী মানসিক ও ডায়াবেটিস রোগে দীর্ঘদিন যাবত ভুগছেন চোখে ও কম দেখতেন। প্রতি রাতেই প্রস্রাব করার জন্য ঘর হতে বাহিরে বের হতেন। সে দিন বের হয়ে ঘরে ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরী করেন। এই মৃত্যু টা স্বাভাবিক না অস্বাভাবিক আমরা জানিনা। তাই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।