আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

সাভারে জলাতঙ্ক প্রতিরোধে এমডিভি কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

মরণব্যাধি জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে “জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচির” আওতায় সাভারে ব্যাপকহারে কুকুরের টিকাদান কর্মসূচি (এমডিভি) শুরু হচ্ছে আগামী সোমবার। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে একটি অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৫ জুন) বিকেলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অবহিতকরণ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার প্রতিটি ইউনিয়নে কর্মসূচী বাস্তবায়ন ও প্রতিটি টিমকে বিভিন্ন বিষয়ে অবিহিত করা হয়।

আগামী ১৮ জুন থেকে ২২ জুন পর্যন্ত সমগ্র উপজেলায় টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই লক্ষ্যে সাভার পৌরসভায় ৬ টিম কাজ করবে। তেঁতুলঝোড়া এবং আশুলিয়া ইউনিয়নে ৩ টি করে টিম কাজ করবে। অন্য বাকি ১০ টি ইউনিয়নে ২টি করে টিম কাজ করবে। সর্বমোট ৩২ টি টিম সমগ্র উপজেলায় টিকাদান কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে। প্রতিটি টিমে কুকুর ধরার লোক, টিকাদান কারী, স্থানীয় সহকারী কুকুর ধরার লোক এবং সার্ভেয়ার সহ ৫ জন সদস্য কাজ করবে।

এসময় জলাতঙ্ক রোগ নির্মূল এবং ব্যাপকহারে টিকাদান কর্মসূচি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এমডিভি কনসালটেন্ট ডাঃ সৈয়দ মোহাম্মদ উল্লাহ। এই বিষয়ে আরো বক্তব্য রাখেন এমডিভি এক্সপার্ট ডাঃ আফসানা আক্তার জাহান।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডাঃ জয়নাব আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাঃ শ.ম. গোলাম কায়ছার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাজী রফিকুজ্জামান, সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাজেদুল ইসলাম, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ আরমান আহমেদ।

স্যানেটারী ইন্সপেক্টর মোঃ মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় অবহিতকরণ সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মমতাজ মহল, সহকারী স্বাস্থ্য পরিদর্শক গণ, এমটিইপিআই সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আগত চেয়ারম্যান প্রতিনিধি গন। উক্ত অবহিতকরণ সভায় বক্তারা ব্যাপকহারে কুকুরের টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ