আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

পাখির সাথে মিতালী গড়লেন লামা থানা পুলিশ আলমগীর বাদশা 

 মোঃ চান মিয়া লামা প্রতিনিধি  :
বান্দরবানের লামা থানায় পুলিশ আলমগীর বাদশা পাখির সাথে একই রুমে থেকে মিতালী গড়লেন, একজন প্রকৃতি প্রেমী মানুষ তিনি পাখিকে আপন করেন তার থাকার ঘরে বাসা বাঁধার সুযোগ করে দিয়ে উদার মনের পরিচয় দিয়েছেন বলে মনে করেন স্থানীয়রা, তার ফেইজবুকে দেয়া স্ট্যাটাস ও ভিড়িও চিত্র দেখে সবাই মুগ্ধ হয়েছেন। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।
শালিক পাখির সাথে মিতালী,, লামা থানার ৫ ম তলায় জানালার পাশেই আমার বেড,, জানালার পাশে মাঝে মাঝে এসে শালিক দুটো কি জানি বলে বুঝতে না পারলেও ওদেরকে নিয়মিত খাবার দিলে খেয়ে যায়,, একদিন খুব জোরে চিল্লাচ্ছে তখন আমি বললাম কি সমস্যা বল,, বাসা করবে,, ঠিক আছে সমস্যা নেই তোমার কেউ কোন ক্ষতি করবে না,, চাইলে বাসা করতে পার আমার বক্সের উপর,, এরপর আমি কিছু খড়কুটা দিয়ে দেখিয়ে দিলাম বাসা বাঁধার জায়গা তারপর ওরা দুজনে কিছু খড়কুটা জড়িয়ে সুন্দর করে বাসা তৈরী করে চারটি ডিম পাড়ল,, তা থেকে তিনটি বাচ্চা  হয়ে,,বড় হয়ে গেছে,,, তারা পুনরায় তিনটি ডিম পেরে বাচ্চা ফুটিয়েছে।। খুব ভাল লাগে শালিকদের।। আরও ভাল লাগে ওদের কিচিরমিচির ডাক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ