আজ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান ভস্মীভূত

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, মাঝুখান বাজার এলাকায় সোমবার সকালে সেলুনের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত ঘটে। এসময় মুহূর্তের মধ্যে আগুন ওই বাজারের ১৫টি দোকানে ছড়িয়ে পড়ে। প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয় ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ