আজ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

শেখ হাসিনার কারামুক্তি দিবসে আবুজর গিফারী কলেজ ছাত্রলীগের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি জনাব আল নাহিয়ান খান জয় এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক জনাব লেখক ভট্টাচার্য এর নির্দেশে গণতন্ত্রের মানস কন্যা বিশ্ব শান্তির অগ্রদূত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ,আবুজর গিফারী কলেজ শাখার পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলের উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ আবুজর গিফারী কলেজ শাখার সভাপতি জনাব শাহরিয়ার আলম ফাহাদ, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ আবুজর গিফারী কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম (ইরফান), আরো উপস্থিত ছিলেন আব্দুর রহমান অপু, সিয়াম সরকার, শান্ত সরকার, মোহাম্মদ সাজ্জাদ খান, ভিকি কুমার জয় সহ আবুজর গিফারী কলেজ ছাত্রলীগের এক ঝাঁক তরুণ নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ