আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় জঙ্গলে পড়ে ছিল নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার আশুলিয়ায় একটি জঙ্গল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে সেলোয়ার-কামিজ ও গলায় ওড়না পেচানো ছিল।

বুধবার (৯ জুন) সকালে আশুলিয়ার সুবন্ধী এলাকার শামসুদ্দিন ডাক্তারের মালিকানাধীন একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। তবে পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

পুলিশ জানায়, ওই এলাকা থেকে যাওয়ার সময় নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর গত রাতের শেষের দিকে ওই স্থানে মরদেহ ফেলে গেছে অপরাধীরা। তবে কে বা কারা ফেলে গেছে তা এখনও নিশ্চিত নয় পুলিশ। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। তবে গলায় আঘাতের চিহ্ন রয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক এসআই সুব্রত রায় জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ